গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ একজনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার (২৮ মে) সদর থানার ভাওরাইদ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও যানবাহন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাহাবুব হাসান বাদশা (২২) তিনি শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার আলম মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, সদর থানাধীন ভাওরাইদ চৌরাস্তা থেকে পূর্ব দিকে প্রায় ২০০ মিটার দূরে পোড়াবাড়ী র্যাব ক্যাম্পগামী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং দুইটি প্রাইভেটকার উদ্ধার এবং মাহাবুব হাসান বাদশাকে গ্রেফতার করা হয়েছে।
মে দিবস উপলক্ষে কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন
০১ মে ২০২৬
গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মো. আমিনুল ইসলাম।
