প্রচ্ছদ কাশিমপুর গাজীপুরের কাশিমপুরে লাইসেন্সবিহীন দোকানে জ্বালানি তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুরের কাশিমপুরে লাইসেন্সবিহীন দোকানে জ্বালানি তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডেইলি গাজীপুর ডেস্ক

খোলাবাজারে জ্বালানি তেল (ডিজেল) বিক্রি এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে লাইসেন্সবিহীন এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান-এর নেতৃত্বে রোববার (২৬ এপ্রিল) বিকেলে কাশিমপুর থানাধীন পুকুরপাড় এলাকায় ফরহাদের দোকানে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি এবং অবৈধভাবে লাইসেন্সবিহীন দোকানে ৫০০ লিটার ডিজেল মজুত রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর

সদরে মোবাইল ফোনে ক্যাসিনো জুয়া খেলার অপরাধে ডিবি পুলিশের হাতে গ্রেফতার ১

১৯ মে ২০২৬
Daily Gazipur

অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফন্ট
লাইন
সেভ