প্রচ্ছদ সারাদেশ ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে লাফ: মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

৫ বছরের শিশুকে নিয়ে নদীতে লাফ: মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ডেইলি গাজীপুর ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেওয়া লাকি আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে মা ও শিশুকে নদী থেকে জীবিত তুলে আনেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

লাকি আক্তার জানান, বিবাহবিচ্ছেদের আগে থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার চাপ এবং মানসিক অস্থিরতার কারণে হতাশ হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও খবর

গাজীপুরে জননিরাপত্তা পরিস্থিতির অবনতির অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন,এসপিসহ কয়েক থানার ওসি প্রত্যাহারের দাবি

২৭ জুলাই ২০২৬
Daily Gazipur

এদিকে লাকির সাবেক স্বামী সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় তিনি নলছিটি থানায় অভিযোগ করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন এবং একই সঙ্গে শিশুকেও গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছেন। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফন্ট
লাইন
সেভ