প্রচ্ছদ বরিশাল অব্যবস্থাপনায় বিলীন হচ্ছে টেংরাগিরির কুমির শাবক

অব্যবস্থাপনায় বিলীন হচ্ছে টেংরাগিরির কুমির শাবক

ডেইলি গাজীপুর ডেস্ক:

বরগুনার তালতলী টেংরাগিরি ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্রটি এক যুগ পেরিয়ে গেলেও বন বিভাগের অব্যবস্থাপনায় সফলতার মুখ দেখেনি। একটি স্ত্রী কুমির প্রতি বছর নিয়ম করে ডিম পাড়লেও দক্ষ জনবলের অভাবে জন্ম নেওয়া শাবকগুলোকে বাঁচানো যাচ্ছে না।

প্রজনন নীতিমালা অনুযায়ী ডিম ফোটার পর শাবকগুলোকে বড় কুমির থেকে আলাদা রাখার কথা থাকলেও সেটি করা হচ্ছে না। ফলে বড় কুমিরের আক্রমণেই প্রাণ হারাচ্ছে নবজাতক শাবকগুলো। পর্যটনের আকর্ষণ হিসেবে গড়ে তোলা এই কেন্দ্রটি এখন তার মূল উদ্দেশ্যই হারাতে বসেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

ফন্ট
লাইন
সেভ