বরিশালের গৌরনদী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমানকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। ২০১৮ সালে যোগদানের পর থেকে তিনি গৌরনদীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
