বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত জমিতে স্বল্প পুঁজিতে হাইব্রিড জাতের হলুদ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এক যুবক। তার এই সফলতা দেখে এলাকার অন্য কৃষকরাও এখন হলুদ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
কৃষক শ্যামল খলিফা জানান, তিনি নরসিংদী থেকে বীজ এনে মাত্র ত্রিশ শতক পরিত্যক্ত জমিতে হলুদ চাষ শুরু করেন। এতে তার মোট খরচ হয়েছিল চল্লিশ হাজার টাকা, আর ফলন হয়েছে প্রায় একশো মণ। বর্তমান বাজারদরে বিক্রি করে তিনি প্রায় দেড় লাখ টাকা লাভের আশা করছেন। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, নতুন এই চাষাবাদে আগ্রহী কৃষকদের মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
