ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিকোপোল শহরের একটি বাস স্টপে রুশ ড্রোন হামলায় তিন জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) এই হামলার খবর নিশ্চিত করেছেন সেখানকার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান।
আঞ্চলিক কর্মকর্তা জানান, রুশ বাহিনী একটি এফপিভি ড্রোন দিয়ে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে এই হামলা চালায়। ওই সময় বাসের ভেতরে ও স্টপে অপেক্ষমাণ বেশ কিছু সাধারণ মানুষ হতাহত হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত বারো জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
নিকোপোল শহরটি নিপ্রো নদীর তীরে অবস্থিত এবং যুদ্ধের শুরু থেকেই এটি রুশ বাহিনীর নিয়মিত কামান ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। নদীর অপর পাড়ে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রুশ নিয়ন্ত্রণে থাকায় এই অঞ্চলে সব সময়ই চরম উত্তেজনা বিরাজ করে।
শেখ হাসিনাকে ফেরত চাইতে ভারত সফরে পররাষ্ট্র উপদেষ্টা
০৭ এপ্রিল ২০২৬
