প্রচ্ছদ কালীগঞ্জ কালীগঞ্জে খামারে অগ্নিকাণ্ড: মসজিদের ইমামের স্বপ্ন কেড়ে নিল আগুনে পোড়া ৫ গরু

কালীগঞ্জে খামারে অগ্নিকাণ্ড: মসজিদের ইমামের স্বপ্ন কেড়ে নিল আগুনে পোড়া ৫ গরু

ডেইলি গাজীপুর ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নরুন গ্রামের মসজিদের ইমাম অহিদুল আলমের একটি গরুর খামার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জাংগালিয়া ইউনিয়নের সাতনপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। আগুনে খামারে থাকা ৭টি গরুর মধ্যে ৫টিই পুড়ে মারা গেছে, যাতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অহিদুল আলম ইমামতির পাশাপাশি ধার-দেনা করে এই ছোট খামারটি গড়ে তুলেছিলেন। সোমবার রাত ১১টার দিকে খাবার দিয়ে ঘুমানোর পর রাত আড়াইটার দিকে প্রতিবেশী শহিদুল্লাহ চিৎকার করে খামারে আগুন দেখার কথা জানান। স্থানীয় ইউপি সদস্য সোহেল জানান, খামারটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় ধারণা করা হচ্ছে মাচায় রাখা লাকড়ি বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিঃস্ব হয়ে পড়া অহিদুল আলম এখন সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন।

ফন্ট
লাইন
সেভ