প্রচ্ছদ অপরাধ গাজীপুরে ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৬

গাজীপুরে ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৬

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরের নলজানী এলাকায় অবস্থিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পায় একটি ডিজে পার্টিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। এ সময় বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক ও বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে জেলা প্রশাসন, র‍্যাব-১ এবং জয়দেবপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে রিসোর্টের কনফারেন্স কক্ষের সামনে চলমান ডিজে পার্টি থেকে ১০১ ক্যান বিয়ার (প্রায় ৩৩.৩৩ লিটার) এবং ৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় জাহিদুল আলম জয় (৩৪), জিহাদ আহম্মেদ রাফি (১৯) ও রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) নামে তিনজনকে আটক করা হয়।

আরও খবর

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ

২৮ এপ্রিল ২০২৬
Daily Gazipur

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিসোর্টের ২০৯ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ৯ পিস এমডিএমএ (এক্সটাসি) ও ৫ গ্রাম ‘কুশ’ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়জুল ইসলাম খান লাবিব ও মো. আবির হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়া একই রিসোর্টের ৪০৬ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট উদ্ধার করা হয় এবং ইফতিয়ার কাসেম চার্লী (৩০) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ‘Art X’ নামের ব্যানারে জাহিদুল আলম জয়ের নেতৃত্বে ডিজে পার্টিটির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করা হচ্ছিল বলেও জানায় সংশ্লিষ্টরা।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠান আয়োজনের জন্য জাহিদুল আলম জয় রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। এছাড়া, এ ধরনের অনুষ্ঠান পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ফন্ট
লাইন
সেভ