বৃহস্পতিবার বিকেলে মহানগরীর কোনাবাড়ী আমবাগ বোর্ড ঘর এলাকায় জেলা গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মো: সালেহুর রহমান।
অভিযানে ডিপি ফুডস্ কে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লগো ব্যবহার,মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ খাদ্য পণ্য যথাযথ ভাবে ঢেকে না রাখা নানা অনিয়ম পাওয়া যায়। এঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী মালিক দীপংকর চন্দ্র দেবনাথকে ১লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পুনরায় একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে সর্তক করা হয়।
হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন রিমান্ডে
০৭ এপ্রিল ২০২৬
অভিযানের সময় ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
