প্রচ্ছদ অপরাধ গাজীপুরে তেলের বাজারে অভিযান: তেল মজুত রাখায় ৩ প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা

গাজীপুরে তেলের বাজারে অভিযান: তেল মজুত রাখায় ৩ প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা

ডেইলি গাজীপুর ডেস্ক:

জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। গত বুধবার (১ এপ্রিল) মহানগরীর পূবাইল, বাসন ও ভুরুলিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের দায়ে চার মামলায় মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারিয়া তাসনিম জানান, পূবাইলের তুরাগ ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুত থাকলেও তারা বিক্রি বন্ধ রেখেছিল, যা অবৈধ। এই অপরাধে স্টেশনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাসনের হক মার্কেট এলাকায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে ১২ হাজার টাকা এবং সদরের ভুরুলিয়ায় কাগজপত্রে ত্রুটি থাকায় মাহির এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ফন্ট
লাইন
সেভ