প্রচ্ছদ টঙ্গী পশ্চিম টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ আগুন: পুড়েছে ৫০টির বেশি ঘর

টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ আগুন: পুড়েছে ৫০টির বেশি ঘর

ডেইলি গাজীপুর ডেস্ক:

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট নামাবাজার লাল মসজিদ সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বস্তির প্রায় ৫০টি ঘর ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তির সরু রাস্তা এবং পানির সংকটের কারণে উদ্ধারকাজ শুরুতে কিছুটা ব্যাহত হয়েছিল। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ফন্ট
লাইন
সেভ