প্রচ্ছদ টঙ্গী পশ্চিম টঙ্গী পশ্চিম থানায় মাদকসেবনের দায়ে গ্রেফতার ১৪

টঙ্গী পশ্চিম থানায় মাদকসেবনের দায়ে গ্রেফতার ১৪

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জন সন্দেহভাজন মাদকসেবীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

গত বুধবার (১৫ এপ্রিল) থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন কুমার দত্ত (৪৫), পিতা সুচিত্র, মাতা কুমার নিরদত্ত, সাং মধ্যপাড়া, থানা গাজীপুর, জেলা গাজীপুর মহানগর; তানভীর মাহতাব, পিতা জাকির হোসেন, মাতা নাজমা বেগম, সাং সোনাপুর, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর; সানাউল (৪০), পিতা আজিম উদ্দিন, মাতা হাসিনা, সাং পার্টি আমলায়, থানা পত্নীতলা, জেলা নওগাঁ; মেহেদী হাসান (২০), পিতা মোতালেব হোসেন, সাং পোস্ট অফিস পাড়া, থানা বানারীপাড়া, জেলা বরিশাল; সাগর চৌধুরী (২০), পিতা শ্যামল চৌধুরী, সাং সোনাখালি, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর; সাজ্জাদ হোসেন, পিতা শাহাদাত হোসেন, সাং খিলগাঁও দক্ষিণ গোড়ান, থানা খিলগাঁও, ঢাকা; রাফসান (১৮), পিতা এস. এম. হান্নান, সাং দক্ষিণ গোড়ান, থানা খিলগাঁও, ঢাকা; সামির খান (১৮), পিতা মীর মোহাম্মদ শাহারুজ্জামান, সাং দক্ষিণ গোড়ান, থানা খিলগাঁও, ঢাকা; শহিদুল ইসলাম (১৯), পিতা রফিকুল ইসলাম, সাং গোড়ান, থানা খিলগাঁও, ঢাকা; তন্ময় (১৮), পিতা হাফিজুর রহমান, সাং বুরুলিয়া, থানা কালিয়া, জেলা নড়াইল; মুজিবুর রহমান (৪৭), পিতা জামাল, সাং খেয়াপাড়া, থানা সদর, জেলা গাজীপুর; রুবেল (৩৯), পিতা খোকন, সাং উত্তর বিলাশপুর, থানা সদর, জেলা গাজীপুর; হেলাল (২৭), পিতা নূরুল ইসলাম, সাং দিঘিরপাড়, থানা সদর, জেলা গাজীপুর; এবং ইদ্রিস (৪৫), পিতা গেলাম আলী খান, সাং আটিপাড়া, থানা পালং, জেলা শরীয়তপুর।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও খবর

টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ আগুন: পুড়েছে ৫০টির বেশি ঘর

০৬ এপ্রিল ২০২৬
Daily Gazipur

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফন্ট
লাইন
সেভ