প্রচ্ছদ টঙ্গী পশ্চিম টঙ্গী মাজার বস্তিত এলাকা থেকে ৪৩ জন মাদকসেবী আটক

টঙ্গী মাজার বস্তিত এলাকা থেকে ৪৩ জন মাদকসেবী আটক

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৪৩ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গত শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাতভর অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ৪৩ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় নন-এফআইআর (প্রসিকিউশন) নং-৭০/২৬ ও ৭১/২৬, ধারা ৭৮/১০২, জিএমপি অধ্যাদেশে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফন্ট
লাইন
সেভ