প্রচ্ছদ জাতীয় বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ

বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ

ডেইলি গাজীপুর ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর পদে কাইজার সোহেল আহমেদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে আগামী এক বছরের জন্য তাদের এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ফন্ট
লাইন
সেভ