জমির জরিপ করাতে গিয়ে বিপাকে মালিক, ‘সাংবাদিক’ পরিচয়দানকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ীতে ব্যক্তিগত জমি জরিপকে কেন্দ্র করে সাংবাদিক পরিচয় দেওয়া কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আঃ আজিজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আজিজ মিয়া বলেন, গত ১৭ সেপ্টেম্বর সকালে কোনাবাড়ীর আমবাগ এলাকায় নিজের জমির বিডিএস জরিপ করাতে…
















