প্রচ্ছদ আন্তর্জাতিক আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসতেই তেহরানে হামলা

আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসতেই তেহরানে হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই তেহরানে নতুন করে হামলা চালানো হয়েছে। ইরান হরমুজ প্রণালী দিয়ে অবাধ চলাচল নিশ্চিত না করলে তাদের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানসহ বিভিন্ন এলাকায় ইরানের শাসন কাঠামোর ওপর ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার কথা জানিয়েছে।

ইরানি সেনাবাহিনী ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে বলেছে, এসব তাদের কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। অন্যদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব এখনো কোনো পক্ষই গ্রহণ করেনি। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মতো মূল স্বার্থ নিয়ে ইরান কোনোমতেই আপস করবে না।

আরও খবর

সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ