“গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজানের সাত মোকাম সাত সাব-রেজিস্ট্রি অফিস, দৈনিক কামাই ১৯ লাখ টাকা!” শিরোনামে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। আজ রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজান এই প্রতিবাদ জানান। গাজীপুর থেকে প্রকাশিত ‘দৈনিক মুক্তসংবাদ’ পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।
বিবৃতিতে জেলা রেজিস্ট্রার বলেন, গত ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ‘দৈনিক মুক্তসংবাদ’ পত্রিকায় “গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজানের সাত মোকাম সাত সাব-রেজিস্ট্রি অফিস, দৈনিক কামাই ১৯ লাখ টাকা!” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে তাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তিনি দাবি করেন, কোনো ধরনের সত্যতা যাচাই কিংবা তার বক্তব্য গ্রহণ না করেই একটি কুচক্রী মহলের ইন্ধনে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজান এই অপসাংবাদিকতা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গাজীপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু
০৫ জুন ২০২৬
