ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ১৩০ জনেরও বেশি নবীন শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকরা বলেন, প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী ও আদর্শ আলেম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। মুসলিম সমাজের উন্নয়নে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারা সমাজের সব স্তরের মানুষকে মাদ্রাসা শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান।
