প্রচ্ছদ গাজীপুর ভুল বোঝাবুঝির অবসান, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: পুনরায় বিরোধ সৃষ্টিতে সুবিধাবাদীরা

ভুল বোঝাবুঝির অবসান, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: পুনরায় বিরোধ সৃষ্টিতে সুবিধাবাদীরা

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে সৃষ্ট একটি সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই ব্যক্তি।

গত মঙ্গলবার (৩০ জুন) গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে সোহেল ও মো. সাইফুল মিয়ার মধ্যে আচরণ ও কথোপকথনকে কেন্দ্র করে সাময়িক ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় সচেতন ও সম্মানিত ব্যক্তিদের উদ্যোগে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

আলোচনার পর উভয় পক্ষ নিজেদের অবস্থান পর্যালোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটান। তারা একে অপরের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

তুরাগ নদীতে গোসল করতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু

১৪ মে ২০২৬
Daily Gazipur

এদিকে, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের পর সুবিধাবাদী তৃতীয় পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার মাধ্যমে দুই পক্ষের মধ্যে পুনরায় বিরোধ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যা সাইবার নিরাপত্তা আইনের আওতায় পড়ে। এবং এটি ডিজিটাল মাধ্যমে মানহানি বা হেনস্থা হিসেবে গণ্য হয়।

সংশ্লিষ্টরা দাবি করেছেন, বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হওয়া সত্ত্বেও কিছু ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী সোহেল বলেন, “মানুষের চলার পথে ভুল বোঝাবুঝি হওয়া অস্বাভাবিক নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোচনার মাধ্যমে সেই ভুলের সমাধান করা। আমরা নিজেদের ভুল বুঝতে পেরে আন্তরিকতার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছি। তাই ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহনশীলতা, সম্মান ও সম্প্রীতির চর্চা করা উচিত। ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে এ ধরনের ইতিবাচক মানসিকতার বিকল্প নেই।”

সচেতন মহলের মতে, সাময়িক বিরোধকে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সামাজিক সম্প্রীতি রক্ষার অন্যতম কার্যকর উপায়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা এবং চলমান পরিস্থিতির বিপরীতমুখী প্রচার থেকে বিরত থাকা সবার নাগরিক দায়িত্ব।

ফন্ট
লাইন
সেভ