প্রচ্ছদ গাজীপুর ফসি পাগলার মাজারে বার্ষিক উরস শরিফ উদযাপনে করণীয় প্রসঙ্গে মতবিনিময়

ফসি পাগলার মাজারে বার্ষিক উরস শরিফ উদযাপনে করণীয় প্রসঙ্গে মতবিনিময়

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিন (রহ.) ওরফে ফসি পাগলার মাজারে বার্ষিক উরস শরিফ উদযাপন উপলক্ষে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায় অবস্থিত শাহ সুফি ফসিহ উদ্দিন (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন- জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সুফি ঐক্য পরিষদের আহবায়ক রাহয়ান আল মাহমুদ রানা। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সভায় জানানো হয়, আসন্ন বার্ষিক উরস শরিফ উদযাপনের লক্ষ্যে মাজার কর্তৃপক্ষ গাজীপুর জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি আবেদনপত্র জমা দিয়েছে। একই সঙ্গে বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী উরস শরিফের আয়োজন ব্যাহত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ধরনের মিথ্যা প্রচারণা বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও খবর

গাজীপুরে এক হাজার বন্ধুর মিলনমেলা সামাজিক কাজে একসঙ্গে থাকার প্রত্যয়

১২ জুন ২০২৬
Daily Gazipur

মতবিনিময় সভায় উপস্থিত শাহ সুফি ফসিহ উদ্দিন (রহ.)-এর ভক্তরা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকা মাজারের পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক সংস্কার ও আধুনিকায়নের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

এছাড়াও মাজারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ফন্ট
লাইন
সেভ