বিগত সরকারের কারণে যুবসমাজ যে অবক্ষয়ের দিকে ধাবিত হয়েছে, তা কাটিয়ে উঠে একটি মাদকমুক্ত ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গত সোমবার রাতে রাঙ্গামাটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করে দেয়। সুস্থ সমাজ গড়তে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রান্নার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।
