প্রচ্ছদ স্বাস্থ্য কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ডেইলি গাজীপুর ডেস্ক:

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসকরা দেশব্যাপী হামের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আরও সজাগ থাকার এবং অভিভাবকদের তাদের শিশুদের সময়মতো হামের টিকা দেওয়ার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান।

ফন্ট
লাইন
সেভ