প্রচ্ছদ রাজনীতি কারাগারে পাঠানো হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে

কারাগারে পাঠানো হলো সাবেক স্পিকার শিরীন শারমিনকে

ডেইলি গাজীপুর ডেস্ক:

জুলাই আন্দোলনের সময় লালবাগ এলাকায় একজনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। ছাত্র আন্দোলনের সময় আজিমপুরে গুলিবিদ্ধ হওয়া এক ব্যক্তির দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। সরকার পতনের পর থেকে তিনি এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন।

ফন্ট
লাইন
সেভ