প্রচ্ছদ অপরাধ বাসনে অস্ত্রধারী দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

বাসনে অস্ত্রধারী দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাসন থানার তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার আলম মিয়ার ছেলে আসিফ (১৯) এবং রংপুর জেলার আবু তাহেরের ছেলে মো. হোসাইন (১৯)। তারা উভয়েই বাসন থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বাসন থানার এএসআই সজিব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসিফ ও হোসাইনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

আরও খবর

হাতকড়া খুলে দৌড়ে পালানো ৩২ মামলার আসামি ফের ধরা, অভিযান নিয়ে পৃথক বিজ্ঞপ্তি

২১ জুলাই ২০২৬
Daily Gazipur

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের মধ্যে আসিফের বিরুদ্ধে একটি এবং হোসাইনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসআই সজিব হাসান।

ফন্ট
লাইন
সেভ