প্রচ্ছদ জাতীয় সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

ডেইলি গাজীপুর ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে একটি সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

আইনমন্ত্রী বলেন, সরকার গুমের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে কতটা প্রতিজ্ঞাবদ্ধ, তা এই বিলের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো। গুম আগে মানবতাবিরোধী অপরাধের তালিকায় ছিল না, যা এখন অন্তর্ভুক্ত করা হলো। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিরোধীদলীয় নেতাও বিলটির বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।

ফন্ট
লাইন
সেভ