অ্যাম্বুল্যান্স, ওষুধ ও ইউটিলিটি সেবা নিয়ে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন উদ্যোগ
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। নতুন এ কার্যালয়ের মাধ্যমে সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আবাসিক এলাকার বাসিন্দাদের বিভিন্ন…
















