প্রচ্ছদ আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যের সংঘাতে ফিলিপাইনের নাগরিক নিহত

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফিলিপাইনের নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ফিলিপাইনের আরও এক নাগরিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলে বসবাসরত ওই নারীর বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তিনি প্রাণ হারান।

পররাষ্ট্র দপ্তর জানায়, বন্দরনগরী হাইফাতে ওই নারী তার ইসরায়েলি স্বামী ও বয়স্ক শ্বশুর শাশুড়ির সঙ্গে নিহত হন। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) নিশ্চিত করেছে যে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানার পর ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফিলিপিনো নারীর নাম লুসিল জিন বলে সংবাদমাধ্যমে শনাক্ত করা হয়েছে।

ফিলিপাইন দূতাবাস নিহতের পরিবারকে বিষয়টি জানিয়েছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। এর আগে মার্চ মাসেও একজন ফিলিপিনো সেবিকা এই যুদ্ধে নিহত হন। মধ্যপ্রাচ্যে বসবাসরত অন্তত বিশ লাখ ফিলিপিনো বর্তমানে এই সংঘাতের ঝুঁকির মধ্যে রয়েছেন, যাদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক।

আরও খবর

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, তাদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

০৭ মে ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ